পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।
বিজ্ঞাপন
গণনার ভিত্তিতে সংস্থাটি বলছে, ওই চাঁদ দেখা গেলে ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএসি’র পূর্বাভাস অনুযায়ী, ১৭ মে মুসলিম দেশগুলো চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অনেক অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সাধারণভাবে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঘোষণা করা হবে।








