Logo

ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস দিয়েছে চীন: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে, ২০২৬, ১৬:০৫
ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস দিয়েছে চীন: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ না করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিজ্ঞাপন

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, চীন ইরানের কাছে কোনো ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম পাঠাবে না।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। এতে ট্রাম্পের বক্তব্যের আরও বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে, ট্রাম্পের এ দাবির বিষয়ে চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD