Logo

চলতি মাসের ১৯ তারিখে চীন সফরে যাবেন ভ্লাদিমির পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে, ২০২৬, ১৬:৫৯
চলতি মাসের ১৯ তারিখে চীন সফরে যাবেন ভ্লাদিমির পুতিন
ছবি: সংগৃহীত

আগামী ১৯ ও ২০ মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

বিজ্ঞাপন

ভূ-রাজনীতিতে এখন ‘বার্নিং-টপিক’ যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ। অন্যদিকে, ইসলামিক প্রজাতন্ত্রের 'হিডেন-অ্যালাই' রাশিয়া ও চীন। যুদ্ধে সুবিধাজনক পজিশনে ‘না’ থাকায় অনেকটা আত্মসমর্পণ করে চীন সফর শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাথে নিয়ে গিয়েছিলেন এক ঝাঁক বিলিয়নিয়ারদের। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম দাবিও করেছেন, ঘটা করে দলবল নিয়েও চীন থেকে খালি হাতেই ফিরেছেন ট্রাম্প।

অন্যদিকে, ট্রাম্পের সফর শেষ হতে না হতেই চীনে সফরের ঘোষণা দিয়েছে মস্কো। পুতিন-শি’র বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে যে বেশ গুরুত্বপূর্ণ, সে কথা আর বলার অবকাশ রাখে না।

বিজ্ঞাপন

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও চীনের মধ্যে ‘সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচিত এই চুক্তিকে সামনে রেখেই আলোচনায় গুরুত্ব পাবে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা, কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার উপায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করবেন দুই নেতা।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংক্ষিপ্ত এক বার্তায় পুতিনের আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির বড় আমদানিকারক চীন। ফলে এবারের বৈঠকে জ্বালানি সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইরান পরিস্থিতি নিয়েও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD