Logo

চীনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহত ২, নিখোঁজ ২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে, ২০২৬, ১৪:২৩
চীনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহত ২, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চাপা পড়ে আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। একই ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এবং সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে গুয়াংশির বিভিন্ন এলাকায় অন্তত ১৩টি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লিউঝৌ শহরে। সেখানে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের কারণে রেল নেটওয়ার্কে বড় ধরনের ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া গুয়াংশির বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন এসব অবকাঠামো দ্রুত মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে বলে সিসিটিভি ও সিনহুয়া জানিয়েছে।

সূত্র : রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD