এক সপ্তাহে ৩ হাজার ১২৪টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

গত এক সপ্তাহে ইউক্রেনের ৩ হাজার ১২৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়ের এই তথ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, ওই সাত দিনে প্রতিদিনই ইউক্রেনীয় ড্রোন হামলা ঠেকিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে ১৩ মে ৫৭২টি এবং ১৭ মে এক হাজার ৫৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে, যা এক সপ্তাহে সর্বোচ্চ।
রুশ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই সময়ের মধ্যে ইউক্রেন রাশিয়ার ভেতরে ব্যাপক ড্রোন হামলা চালায়। এতে অন্তত চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন মস্কো ও আশপাশের অঞ্চলের বাসিন্দা।
বিজ্ঞাপন
এদিকে চলমান এই সংঘাত ঘিরে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা আরও বেড়েছে। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে। ন্যাটো সদস্যপদ ইস্যু এবং ভূরাজনৈতিক টানাপোড়েন এই সংঘাতকে আরও জটিল করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও যুদ্ধ পরিস্থিতি এখনও থামেনি। এর মধ্যেই ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নতুন করে সামরিক সহায়তা চেয়ে আসছে।








