হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (১৯ মে) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল দ্বীপটির আকাশে ছোট কয়েকটি ড্রোন দেখা যায়। সেগুলো প্রতিহত করতে তখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানানো হয়েছে।
বন্দর আব্বাস থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত কেশম দ্বীপ হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থান করায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেখানে ইরানের সশস্ত্র বাহিনীর একটি ঘাঁটি রয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ দখলের চেষ্টা করতে পারে—যার মধ্যে তেল রপ্তানির জন্য ব্যবহৃত খার্গ দ্বীপও রয়েছে।








