Logo

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ মে, ২০২৬, ১৩:৪২
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে দেশটির ইকা অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে পেরুর ভূ-ভৌগোলিক ইনস্টিটিউট।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ইকা শহর থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণে। প্রায় ৪০০ কিলোমিটার দূরের রাজধানী লিমাতেও কম্পন অনুভূত হয়েছে, যদিও তুলনামূলকভাবে মাঝারি মাত্রায়।

বিজ্ঞাপন

কম্পনের অভিজ্ঞতা জানিয়ে ইকার এক বাসিন্দা স্থানীয় একটি রেডিওকে বলেন, তিনি হঠাৎ তীব্র কম্পন অনুভব করে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। দেশটিতে প্রতি বছর গড়ে শতাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD