Logo

যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ মে, ২০২৬, ১৭:২৮
যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা চালায়, তাহলে নতুন ও “আরও বড় চমক” দেখাবে ইরান—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আরাগচি লেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দুই মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস স্বীকার করেছে যে সংঘাতে কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, যেগুলোর মূল্য কয়েকশ কোটি ডলার। তার দাবি, প্রথম ধ্বংস হওয়া মার্কিন যুদ্ধবিমানটি ছিল এফ-৩৫, যা ইরানের প্রতিরক্ষাবাহিনী ভূপাতিত করেছে।

তিনি আরও বলেন, এই যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে বলা যায়—যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তাহলে তাদের জন্য নতুন চমক অপেক্ষা করবে।

বিজ্ঞাপন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যু ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলার পর গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় ৪০ দিনের সংঘাত শেষে ৮ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও বহাল রয়েছে।

তবে এই যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে নতুন হামলার হুমকি দিয়েছেন। সর্বশেষ মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে বড় ধরনের আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ট্রাম্পের ওই মন্তব্যের পরপরই এক্সে পাল্টা সতর্কবার্তা দেন আরাগচি।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD