ইসরায়েলের অর্থমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আদালতের পরোয়ানার বিষয়টি মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নিজেই নিশ্চিত করেন তিনি।
বিজ্ঞাপন
স্মোতরিচ দাবি করেন, আইসিসির প্রধান কৌঁসুলির আবেদনের পর তার নামে গোপনে এ পরোয়ানা জারি করা হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেন।
আরও পড়ুন: চীনে ভারী বৃষ্টিতে ২২ জন নিহত, নিখোঁজ ২০
তিনি বলেন, আইসিসি এমন পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে নিরাপত্তার দিক থেকে দুর্বল করতে চায়। একই সঙ্গে তিনি আদালটিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্ত ইসরায়েল মেনে নেবে না।
বিজ্ঞাপন
ইসরায়েলি দৈনিক হারেৎজের বরাতে জানা গেছে, অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে ইহুদি বসতি সম্প্রসারণে ভূমিকা রাখার অভিযোগে ইসরায়েলের তিন সামরিক কর্মকর্তা ও দুই রাজনীতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই দুই রাজনীতিকের একজন বেজালেল স্মোতরিচ।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, অপর রাজনীতিক হলেন ইতামার বেন-গভির। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে তারও সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে পরোয়ানায় উল্লেখ থাকা তিন সামরিক কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ঠিক কবে এ পরোয়ানা জারি হয়েছে, সে তথ্যও জানা যায়নি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে স্মোতরিচ আরও বলেন, ইহুদিদের ঐতিহাসিক মাতৃভূমি হিসেবে তারা পশ্চিম তীরকে বিবেচনা করেন এবং সে অঞ্চল পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন।








