Logo

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ মে, ২০২৬, ১২:১৬
প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের টিকা বাজারে আসতে আরও প্রায় ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২০ মে) জেনেভায় সংস্থাটির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডব্লিউএইচও’র বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ড. ভাসি মূর্তি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও ধরনের সংক্রমণ ঠেকাতে সম্ভাব্য দুটি টিকা তৈরির কাজ চলছে। তবে সেগুলো এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের ধাপে পৌঁছায়নি। টিকা প্রস্তুত ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হতে অন্তত ৯ মাস সময় লাগতে পারে।

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বর্তমানে ইবোলার ব্যাপক বিস্তার দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত ইবোলার উপসর্গ নিয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ৬০০ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ড. ভাসি মূর্তি জানান, উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ জনের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডাতেও দুইজন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

কঙ্গোর পূর্বাঞ্চলের ইতুরি ও উত্তর কিভু প্রদেশে আক্রান্তদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে উগান্ডার আক্রান্ত দুই ব্যক্তি রাজধানী কামপালার বাসিন্দা।

বিজ্ঞাপন

ইবোলার বিস্তার বাড়তে থাকায় গত ১৭ মে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD