Logo

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির অনুরোধ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মে, ২০২৬, ১৭:৪৪
হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির অনুরোধ
ছবি: সংগৃহীত

পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব। হজ মৌসুমে মক্কায় বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লির সমাগম ঘটে। এমন সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে হজ চলাকালে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। চলতি বছর হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাত অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।

এদিকে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। ওই বৈঠকে উপসাগরীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে ইরানে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন

আরব দেশগুলোর আশঙ্কা, হজের সময় নতুন সংঘাত শুরু হলে পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। এতে বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা ভোগান্তিতে পড়ার পাশাপাশি আটকা পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

এর আগে গত ২৮ মে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় মুসলমানদের পবিত্র রমজান মাস চলছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD