Logo

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে, ২০২৬, ১৩:০৪
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তেহরানও বিষয়টি ভালোভাবেই জানে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলমান পরিস্থিতির দ্রুতই একটি পরিণতি আসতে পারে।

বিজ্ঞাপন

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরান ও ভেনেজুয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিশ্ব কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

ট্রাম্পের ভাষায়, “ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরান যুদ্ধের পেছনে হওয়া ব্যয়ের প্রায় ২৫ গুণ উঠে এসেছে।”

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিভিন্ন বিশ্লেষকের দাবি, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD