Logo

চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে, ২০২৬, ১৪:০২
চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮২
ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

এর আগে জানানো হয়েছিল, বিস্ফোরণের কারণ এখনো তদন্তাধীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে এটি গ্রীসের চেয়েও বড়, যেখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছর এই প্রদেশে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে দীর্ঘদিন ধরে শানসির কয়লা খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে হাজার হাজার খনি দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD