Logo

দেশের ম্যাচ বাদ দিয়ে প্রেমিকার অনুষ্ঠানে ট্রুডো, সমালোচনার ঝড়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন, ২০২৬, ১৯:৫২
দেশের ম্যাচ বাদ দিয়ে প্রেমিকার অনুষ্ঠানে ট্রুডো, সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপে নিজের দেশের ম্যাচ না দেখে পপ তারকা কেটি পেরির পারফরম্যান্সে উপস্থিত হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। পরে অবশ্য তিনি সমালোচনার জবাবও দিয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১২ জুন)। সেদিন কানাডার ম্যাচ চলাকালীন ট্রুডো মাঠে না গিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি ম্যাচ দেখতে যান, যেখানে খেলা শুরুর আগে কেটি পেরি পারফর্ম করেন।

স্টেডিয়ামের ক্যামেরায় দেখা যায়, পারফরম্যান্স শেষে পেরি মঞ্চ থেকে নেমে ট্রুডোর কাছে গিয়ে তাকে চুম্বন করে অভিবাদন জানান। পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে বসে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত এবং একসঙ্গে সময় কাটানোর দৃশ্যও সম্প্রচার হয়।

বিজ্ঞাপন

এই ঘটনাকে কেন্দ্র করে কানাডার অনেক নাগরিক সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন। এক ব্যবহারকারী এক্স-এ লেখেন, এটি দেশের প্রতি অসম্মান এবং অত্যন্ত অশোভন আচরণ। অনেকেই ট্রুডোকে ‘বিশ্বাসঘাতক’ বলেও সমালোচনা করেন।

সমালোচনার জবাবে ট্রুডো এক পোস্টে কানাডার পতাকার ইমোজি দিয়ে লেখেন, কখনো কখনো একজন সাপোর্টিভ পার্টনারের দায়িত্বও পালন করতে হয়। তিনি আরও ইঙ্গিত দেন, বিশ্বকাপে তিনি নিজের পছন্দ অনুযায়ী দলকেই সমর্থন করছেন।

ওই দিন কানাডার ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া খেলা মিস করেন ট্রুডো। একই সময়ে তিনি লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের একটি ম্যাচ উপভোগ করেন, যেখানে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারায়।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে ট্রুডো ও কেটি পেরিকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। পরে একই বছরের ডিসেম্বরে তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।

এর আগে ২০২৩ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। তাদের তিনটি সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD