Logo

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন, ২০২৬, ১২:১২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা পাইলটসহ আটজনের সবাই নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (স্থানীয় সময়) সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের এক বিবৃতিতে জানানো হয়, নিয়মিত পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে বিমানটি সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়।

বিমান ঘাঁটির তথ্য অনুযায়ী, বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে যাননি।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সাময়িকভাবে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘাঁটির বাইরে থাকা উড়োজাহাজগুলোকে বিকল্প বিমান ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে এবং বিস্তীর্ণ এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

বিজ্ঞাপন

বি-৫২ বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী বোমারু বিমান হিসেবে পরিচিত। দীর্ঘপাল্লার এই উড়োজাহাজ বিপুল পরিমাণ বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র বহনে সক্ষম। পাশাপাশি এটি পারমাণবিক অস্ত্র পরিবহন ও নিক্ষেপের সক্ষমতাও রাখে। যুক্তরাষ্ট্রের সামরিক বহরে এ ধরনের বিমান গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করে।

সূত্র: এএফপি, এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD