Logo

৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন, ২০২৬, ১৭:২২
৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে অনুভূত এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিকেলের দিকে হাইশি অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় বিস্তৃত এলাকায় এর কম্পন অনুভূত হয়েছে।

চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ শুরু করা হয়েছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও অন্যান্য প্রভাব মূল্যায়নে কাজ করছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট বিভাগগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করছে।

চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ৬ মিনিটে উচ্চভূমি ও পাহাড়বেষ্টিত ওই অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মূল কম্পনের পর একাধিক মাঝারি মাত্রার পরাঘাতও রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একটি পরাঘাতের মাত্রা ছিল প্রায় ৫।

বিজ্ঞাপন

সূত্র: সিসিটিভি, রয়টার্স।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD