কোমে লাখ লাখ মানুষের অংশগ্রহণে খামেনির জানাজা সম্পন্ন

ইরানের পবিত্র শহর কোমে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টায় অনুষ্ঠিত এ জানাজায় দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজে অংশ নিতে কোমের জামকারান মসজিদ প্রাঙ্গণে ভোরের আগেই মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি। এতে ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য এবং অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
জানাজা শেষে জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমেহ (আ.)-এর মাজার পর্যন্ত একটি শোক র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে সোমবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি দীর্ঘ শোক র্যালি বের করা হয়। সেখানে দুই দিন ধরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ শোকযাত্রা সম্পন্ন হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।
এরও আগে রোববার আয়াতুল্লাহ জাফর সোবহানী খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।
সূচি অনুযায়ী, কোমে জানাজা শেষে শোক র্যালি অনুষ্ঠিত হবে। এরপর বুধবার মরদেহ ইরাকের ইমাম আলীর মাজার, ইমাম হুসাইন (রা.)-এর মাজার এবং হযরত আব্বাসের মাজার নেওয়া হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই তাকে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।
বিজ্ঞাপন
সূত্র: প্রেস টিভি








