ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হচ্ছে কারবালায়

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন গ্রহণ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়।
জানা গেছে, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এতে লাখো ইরাকির অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইরাকের বহু শিয়া মুসলমানের কাছে আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ায় জানাজা উপলক্ষে দেশটিতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।
বিজ্ঞাপন
বুধবার মরদেহ নাজাফে ইমাম আলীর (আ.) মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
সূত্র: প্রেস টিভি








