মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে বড় হামলার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে যে কোনো সময় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, মার্কিন ঘাঁটিতে বড় হামলা অত্যাসন্ন।
বিজ্ঞাপন
বিপ্লবী গার্ডের টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্টের) নির্দেশে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হুমকি রুখে দিতে ইরানে অতিরিক্ত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। মূলত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের ওপর সাম্প্রতিক অন্যায় আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।”
বিজ্ঞাপন
এদিকে ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, দেশটির বন্দর আব্বাস, সিরিক, কোনারাক এবং চাবাহারের আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের কারণ বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল








