যুক্তরাষ্ট্রের হামলার পর চুক্তি ‘অকার্যকর’ হয়ে গেছে: ইরান

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার কিছু অংশ এখন আর কার্যকর নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও তোলেন।
বিজ্ঞাপন
আরাগচির বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ চুক্তির শর্তের স্পষ্ট পরিপন্থী। এছাড়া লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকও বাস্তবায়নযোগ্য অবস্থায় নেই।
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইরান কোনো ধরনের আপস করবে না। এ সময় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকেও সতর্ক করে তিনি বলেন, ইরানের ওপর যেখান থেকেই হামলা চালানো হবে, প্রয়োজন হলে সেই স্থানকেই লক্ষ্যবস্তু করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়। এরপর তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে।
অন্যদিকে, ওই হামলার প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান।








