Logo

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইআরজিসির নৌবাহিনীর সদস্য নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১৪:৩৮
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইআরজিসির নৌবাহিনীর সদস্য নিহত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর মাহশাহরে মার্কিন ড্রোন হামলায় আইআরজিসির ওই সদস্য প্রাণ হারান।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এসব হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার সক্ষমতা কমিয়ে আনতে হরমুজ প্রণালি ও আশপাশে অবস্থানরত আইআরজিসির ৬০টির বেশি ছোট নৌযানেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মার্কিন বাহিনীর ভাষ্য, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় ওয়াশিংটনের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য ইসলামী প্রজাতন্ত্র নির্ধারিত পথই একমাত্র নিরাপদ বলে দাবি করা হয়।

এ ছাড়া ইরানের অভিযোগ, সাম্প্রতিক হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD