Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে কঠোর বার্তা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১৪:০৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে কঠোর বার্তা ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কোনো আলোচনা শুরু হবে না। মঙ্গলবার (৭ জুলাই) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আরাঘচি জানান, গত ১৭ জুন স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারকে ৬০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা উল্লেখ রয়েছে। তবে তিনি স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের কথা তুলে ধরে বলেন, হুমকি ও চাপের পরিবেশে সেই প্রক্রিয়া এগোবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। তাদের এই উপস্থিতি প্রমাণ করে, কোনো ধরনের চাপ বা হুমকির মুখে ইরানের জনগণ কিংবা সশস্ত্র বাহিনী পিছু হটবে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে নিজেদের স্বাক্ষরিত সমঝোতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো দেশটিকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

এদিকে খামেনির দাফন কার্যক্রম চলাকালে হরমুজ প্রণালি এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) গভীর রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই এলাকায় হামলা চালায়। এতে দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি ছিল কাতারের এলএনজি শিল্পসংশ্লিষ্ট একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার। এতে আঘাতের পর ইঞ্জিন রুমে আগুন লাগে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদে ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক তথ্যভান্ডারের হিসাবে, চলমান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। সাম্প্রতিক কয়েকটি হামলার জন্যও তেহরানকে দায়ী করা হয়েছে।

উল্লেখ্য, ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইরান সম্মত হয়েছিল। তবে বর্তমানে উপকূলসংলগ্ন নির্ধারিত নৌপথ ব্যবহার না করা জাহাজগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে আসছে তেহরান।

বিজ্ঞাপন

সূত্র: মেহের নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD