Logo

ইরানের মাশহাদ শহরে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই, ২০২৬, ১৭:২৮
ইরানের মাশহাদ শহরে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন উপলক্ষে লাখো মানুষ জড়ো হয়েছেন। শেষ শ্রদ্ধা জানাতে শহরের বিভিন্ন সড়কে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বিজ্ঞাপন

শোকাহতদের অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। এছাড়া কিছু বিক্ষোভকারীর হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই আলী খামেনি নিহত হন। তার দাফনের মধ্য দিয়ে টানা ছয় দিন ধরে চলা রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার সমাপ্তি হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD