বিশ্বের সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্রপ্রধান আমি: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নিজেকে বিশ্বের ‘সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্রপ্রধান’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রতি নিজের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, দেশটির নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে আর্জেন্টিনা সবসময় ইসরায়েলের পাশে থাকবে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক এক বক্তব্যে মিলেই জানান, ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করারও অঙ্গীকার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েলপন্থী অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার সর্বশেষ মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।
তবে তার এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ইসরায়েলের প্রতি দৃঢ় রাজনৈতিক সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এর সমালোচনাও করছেন।








