Logo

মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৬:১৫
মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কো চলে যান বাশার আল-আসাদ। এরপর দেশটির অন্তর্বর্তী সরকার সাবেক শাসনামলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও বিচার কার্যক্রম শুরু করে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সাবেক শাসকগোষ্ঠীর কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে এটিই প্রথম মৃত্যুদণ্ডের রায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই রায়ে আসাদ সরকারের সাবেক কর্মকর্তা ও তার চাচাতো ভাই আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান থাকাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

দারা অঞ্চলেই ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল। গত বছরের জানুয়ারিতে আতিফ নাজিবকে গ্রেপ্তার করা হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, আতিফ নাজিব ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা ও নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD