ভুয়া খবরের চেয়েও ভুয়া গোয়েন্দা তথ্যই বেশি ক্ষতিকর, ট্রাম্পকে খোঁচা আরাগচির

ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
বিজ্ঞাপন
আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের পেছনে ভুল গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপগুলোকে তিনি আরও গুরুতর ভুল হিসাব হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও মন্তব্য করেন, ভুয়া খবরের চেয়েও বেশি ক্ষতিকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।
বিজ্ঞাপন
তার বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে নেওয়া সিদ্ধান্ত এবং সেসব সিদ্ধান্তের পরিণতি নিয়েই মার্কিন প্রশাসনকে কটাক্ষ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা








