Logo

গুজবে নারীদের হুড়োহুড়ি, মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ১২:৩৮
গুজবে নারীদের হুড়োহুড়ি, মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের একটি মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত সাতজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) ভোরে বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর সেটির তার পুণ্যার্থীদের ওপর ছিঁড়ে পড়েছে—এমন একটি গুজব ছড়িয়ে পড়ে।

গুজব ছড়িয়ে পড়ার পর মন্দিরে নারীদের সারিতে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরের ওপর পড়ে যান। এতে পদদলিত হয়ে সাতজন নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আহতদের সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD