Logo

পশ্চিমবঙ্গে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ১২:০৫
পশ্চিমবঙ্গে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে তারাপীঠ মন্দিরের সামনে অবস্থিত পাঁচতলা হোটেল ‘বিদেশিনী’তে আগুনের সূত্রপাত হয়। নিহতরা শ্রাবণ মাসের পূজা দিতে তারাপীঠে যাওয়া পুণ্যার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে অল্প সময়ের মধ্যেই আগুন হোটেলের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। সেখানে শিশুও ছিল। আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে কক্ষের ভেতরে আটকা পড়েন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ধোঁয়া ভবনের ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হোটেলটির মালিক কল্যাণ পাল জানান, রাতে পাহারার দায়িত্বে থাকা কর্মীরা প্রথমে আগুন দেখতে পান। তারা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু এর মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে এ ঘটনায় নিহত ছয়জনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD