শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারে হঠাৎ যান্ত্রিক ত্রুটি

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারকে। মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে যাওয়ার পথে কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
বিজ্ঞাপন
জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের একটি নির্ধারিত হেলিপ্যাডে হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ঝুঁকি না নিয়ে নিরাপদ স্থানে সেটি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করানো হয়।
হেলিকপ্টার জরুরি অবতরণের পর সেখান থেকে সড়কপথে গাড়িতে করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পারলেও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মঙ্গলবার ছিল শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাকে শ্রদ্ধা জানাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের জন্মভিটা ও বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই কলকাতা থেকে হেলিকপ্টারে করে কেশপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
তবে কোলাঘাটে আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করায় প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে রাজ্যবাসীর মধ্যেও উদ্বেগ তৈরি হয়। পরে মুখ্যমন্ত্রী নিরাপদে সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।








