শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া হামিদ মণ্ডল জইশ-ই-মোহাম্মদের একটি শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সদস্য। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বর্ধমান জেলা পুলিশ ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত বাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হামিদের কাছ থেকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, সফরসূচি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতসংক্রান্ত বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই হ্যান্ডলার হিসাবে কাজ করছিল। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। তিনি শুভেন্দু অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ।
বিজ্ঞাপন
হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় শুভেন্দু অধিকারীর দাবি, শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রাইও।
ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’
উল্লেখ্য, এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। বহুল আলোচিত সেই হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলমান রয়েছে।








