Logo

মরক্কো থেকে সাঁতরে স্পেনে ঢুকল প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত ৩৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই, ২০২৬, ২০:১৯
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ঢুকল প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত ৩৪
ছবি: সংগৃহীত

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের চেষ্টা করার সময় অন্তত ৩৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত ভেঙে হাজার হাজার মানুষ সেউতায় ঢোকার চেষ্টা করলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনায় প্রায় ৬০ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন। এই সংখ্যা সেউতার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

সীমান্ত পার হওয়ার সময় প্রাণহানির ঘটনাও বেড়েছে বলে জানিয়ে ভিভাস বলেন, এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এর আগে সেউতায় কতজন অভিবাসী প্রবেশ করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। ভিভাসের বক্তব্যের পর প্রথমবারের মতো সম্ভাব্য মোট সংখ্যার একটি সরকারি হিসাব সামনে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে গতকালকের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, মরক্কোর দিক থেকে অনেক অভিবাসী ভাসমান ইনফ্ল্যাটেবল ডিভাইস ব্যবহার করে পানিপথে সেউতায় প্রবেশ করছেন। এ সময় তাদের কয়েকজনকে ‘স্পেন দীর্ঘজীবী হোক’ স্লোগান দিতেও দেখা যায়।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ফুটেজে আরও দেখা যায়, অভিবাসীদের বড় বড় দল ব্রেকওয়াটার অতিক্রম করে স্থানীয় সড়কে উঠে আসছে।

অপরদিকে স্পেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, অনেকে স্থলসীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া টপকেও সেউতায় প্রবেশ করেছেন।

উত্তর আফ্রিকার আরেক স্প্যানিশ স্বায়ত্তশাসিত শহর মেলিলার পাশাপাশি সেউতা হলো আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত। দুটি শহর দিয়ে প্রায়ই অবৈধভাবে ইউরোপে যেতে চাওয়া মানুষকে দেখা যায়। এখানে এসে তাদের নানা বাধা-বিপত্তির মধ্যে পড়তে হয়।

বিজ্ঞাপন

চলতি মাসের শুরুর দিকে স্পেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, সেউতা বা মেলিলায় পৌঁছানোর চেষ্টাকালে সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না।

গার্ডিয়া সিভিলের এক মুখপাত্র বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে অভিবাসীদের আগমন ধীরগতিতে চলছিল। কিন্তু আজ যেন এক বিস্ফোরণ ঘটেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনিয়মিত এই অভিবাসীদের উপস্থিতি সামাল দিতে তারা মরক্কোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তারা সুপ্রিম কোর্টের রায়ের সুবিধা নেওয়া এবং অবৈধ অভিবাসনকে উৎসাহিত করার জন্য মানব পাচারকারী চক্রগুলোকে দায়ী করেছে।

বিজ্ঞাপন

এদিকে পরিস্থিতি পর্যালোচনা করতে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা আজ সেউতা সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD