বাংলায় কথা বলে ভাইরাল নিউইয়র্কের মেয়র মামদানি

নিউইয়র্কের স্কুলশিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে নাটক দেখার সুযোগের প্রচারণায় বাংলা, মান্দারিন (চাইনিজ) ও স্প্যানিশ ভাষায় কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। একাধিক ভাষায় কথা বলার দক্ষতা দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছেন তিনি। বিশেষ করে বাংলায় দেওয়া তার বক্তব্য নিয়ে নিউইয়র্কের বাংলাভাষী মানুষের মধ্যে বেশ সাড়া পড়েছে
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১০০টি বিনা মূল্যের নাটকের টিকিট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের এই বিনা মূল্যে নাটক দেখার সুযোগ সম্পর্কে জানাতেই বিভিন্ন ভাষায় ভিডিও প্রকাশ করেন মেয়র মামদানি।
প্রথমে স্প্যানিশ ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর মান্দারিন ভাষায় কথা বলে সবাইকে চমকে দেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার বাংলা ভাষার ভিডিও।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওর শুরুতেই মামদানি বলেন, ‘কেমন আছো, নিউইয়র্ক সিটির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা?’ এরপর বাংলায় পুরো বক্তব্য দেওয়ার পর তিনি বলেন, ‘ঠিক আছে, তাহলে দেখা হবে নাটকে।’
বাংলাভাষী নিউইয়র্কবাসীসহ বিভিন্ন দেশের মানুষ তার এই ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার বাংলা উচ্চারণের প্রশংসা করেছেন। একজন মজার ছলে লিখেছেন, মামদানি যেন একের পর এক ভাষা সংগ্রহ করছেন।
মামদানি ছোটবেলায় উগান্ডায় জন্মগ্রহণ করেন। পরে তিনি দক্ষিণ আফ্রিকায় কিছু সময় কাটান। সাত বছর বয়সে তিনি নিউইয়র্কে চলে আসেন। রাজনৈতিক জীবনে তিনি এর আগেও বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন। আরবি, হিন্দি ও উর্দুসহ একাধিক ভাষায় ভোটারদের উদ্দেশে কথা বলার নজির রয়েছে তার।
বিজ্ঞাপন
মামদানির এই বহুভাষিক প্রচারণা নিউইয়র্কের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।








