কলকাতায় ভয়াবহ আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় জানা গেছে

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এ তথ্য জানিয়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। পরিবারের পক্ষ থেকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহত অপর বাংলাদেশির পরিচয় আহমেদ বাবু হিসেবে জানা গেছে। তার বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত একজন ভারতীয় নাগরিকের পরিচয়ও শনাক্ত হয়েছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্ত সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়ার একটি স্থানীয় দৈনিকের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কয়েকটি গণমাধ্যমের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
দেবাশীষের পরিবারের সদস্যরা জানান, তার স্ত্রী আফসানা শারমীন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসা শেষে মঙ্গলবারই কলকাতায় পৌঁছান তারা। দেশে ফেরার আগে কলকাতার ওই হোটেলে অবস্থান নেন। কিন্তু দেশে ফেরার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কলকাতার নিউ মার্কেট এলাকার ওই হোটেলে বুধবার ভোররাতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন। পরে দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।








