Logo

কলকাতার অগ্নিকাণ্ডে ঘটনায় মমতার সরকারকে দায়ী করলেন শুভেন্দু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬, ১৭:১০
কলকাতার অগ্নিকাণ্ডে ঘটনায় মমতার সরকারকে দায়ী করলেন শুভেন্দু
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে আরও বাংলাদেশি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সাবেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তার দাবি, আগের সরকার শহরের বিভিন্ন হোটেল ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শুভেন্দু বলেন, মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে তিনি ক্ষুব্ধ ও হতাশ। বর্তমানে উদ্ধারকাজ ও ঘটনার তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুভেন্দুর অভিযোগ, গত কয়েক বছরে শহর ও রাজ্যের বিভিন্ন অবকাঠামো পর্যাপ্ত সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠেছে। এসব স্থানে হোটেল ও অন্যান্য ব্যবসা পরিচালিত হলেও বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও এর পেছনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের সর্বোচ্চ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনে নয়জন নিহত হওয়ার পাশাপাশি আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: এএনআই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD