৭০ বছরের নানার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের নাতনি

ভারতের উত্তরপ্রদেশে ১৬ বছর বয়সী নিজের নাতনিকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
উত্তরপ্রদেশের হাথরাস জেলা পুলিশ জানিয়েছে, ওই কিশোরী দীর্ঘদিন ধরে নানার যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তার নানার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর অভিযোগ, প্রায় তিন মাস ধরে তার নানা তাকে যৌন নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে ওই নির্যাতনের কারণে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মা-হারা ওই কিশোরী তার বাবা ও নানার সঙ্গে বসবাস করতেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওই কিশোরী জানায়, যখনই তার বাবা কাজের জন্য বাসার বাইরে যেতো, তখনই তার নানা তাকে ঘরে একা পেয়ে যৌন নির্যাতন চালাতেন। জুনের ২০ তারিখ থেকেই নানার যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবি ওই কিশোরীর।
শনিবার পেটে ব্যথা অনুভব করলে ওই কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় যে, ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা।
পুলিশের সার্কেল অফিসার অমিত পাঠক বলেন, ওই কিশোরীকে জেলা হাসপাতালে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যায় সে আড়াই মাসের অন্তঃসত্ত্বা। ওইদিনই তার নানাকে গ্রেফতার করা হয়।








