সৌদির ইয়ানবু বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা

সৌদি আরবের লোহিত সাগরসংলগ্ন ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তু দিয়ে হামলার ঘটনা ঘটেছে। সোমবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা জানিয়েছে, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটিতে হামলা হলে এর মূল ডেকে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, একটি ট্যাংকার জাহাজে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানার পর মূল ডেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা জানায়, তাদের কাছে কোম্পানির একজন নিরাপত্তা কর্মকর্তা জাহাজটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানা এবং এর ফলে মূল ডেকে আগুন লাগার তথ্য জানিয়েছেন।
হামলার পর জাহাজে থাকা সব কর্মী নিরাপদ আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে সংস্থাটি বলেছে, জাহাজে আকস্মিক হামলার কারণে পরিবেশের ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বলেছে, বর্তমানে জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। এছাড়া পরিবেশের ওপর কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।’’ সংস্থাটি বলেছে, জরুরি নিরাপত্তামূলক বিভিন্ন পদক্ষেপ সফলভাবে প্রয়োগ করা হয়েছে।
বিজ্ঞাপন
ওই এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের কথা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে ইউকেএমটিও।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর ফলে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বারবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
সূত্র: ইয়ানি সাফাক।








