Logo

আইআরজিসির কমান্ডারদের তথ্য দিলে ১২০ কোটি টাকা পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬, ১৮:৩৫
আইআরজিসির কমান্ডারদের তথ্য দিলে ১২০ কোটি টাকা পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ জ্যেষ্ঠ কমান্ডারের পরিচয় বা অবস্থান সম্পর্কে তথ্য দিলে এক কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তথ্যদাতার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ঘোষিত তালিকায় থাকা ইরানি কমান্ডারদের মধ্যে রয়েছেন আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ইউএভি কমান্ডার সাঈদ আগাজানি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া তালিকায় রয়েছেন আইআরজিসির সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা জোলাসঘারিয়ান এবং আইআরজিসি গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র আইআরজিসিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে আসছে। ওয়াশিংটনের দাবি, সংগঠনটি বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত। তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ ইরান বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় নতুন করে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD