Logo

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৫
ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে অনুমোদনহীন ও নির্ধারিত শিক্ষার মান পূরণ না করার অভিযোগে এখন পর্যন্ত ২০টি মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন নেই এবং সেখানে নির্ধারিত মান অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানানো হয়, উত্তরাখণ্ডের প্রশাসন মাদরাসাবিরোধী অভিযান রাজধানী দেহরাদুনের পাশাপাশি হালদওয়ানিতেও সম্প্রসারণ করেছে।

রাজ্যের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানিয়েছেন, বন্ধ করা ২০টি মাদরাসার মধ্যে ১৭টি ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। বাকি তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা নিজেদের কার্যক্রম বন্ধ করে দেবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সরকারি আইন ও প্রয়োজনীয় স্বীকৃতি ছাড়া রাজ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া যাবে না।

সংখ্যালঘুদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও রাজ্যে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। রাজ্য সরকারের ভাষ্য, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার নির্ধারিত মান প্রতিষ্ঠাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং বলেছেন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা সরকারি আইন ও নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সূত্র: দ্য স্টেটসম্যান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD