Logo

ভারতে নবরাত্রির উৎসবে নবরাত্রিতে মুসলিমদের দূরে থাকার আহ্বান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৪
ভারতে নবরাত্রির উৎসবে নবরাত্রিতে মুসলিমদের দূরে থাকার আহ্বান
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে আগামী মাসে শুরু হতে যাওয়া নবরাত্রি উৎসবের গার্বা ও দান্দিয়া আয়োজনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। একই সঙ্গে মুসলিমরা যাতে এসব আয়োজনে প্রবেশ করতে না পারে, সে জন্য অংশগ্রহণকারীদের পরিচয় যাচাইয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১১ অক্টোবর থেকে নবরাত্রি উৎসব শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গার্বা ও দান্দিয়া অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের আধার কার্ড যাচাই করার পাশাপাশি তাদের কপালে তিলক দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটির দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্ব হিন্দু পরিষদের জয়েন্ট সেক্রেটারি শ্রীরাজ নাইর বলেন, গার্বা ও দান্দিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তার দাবি, নবরাত্রি মূলত হিন্দু দেবীদের পূজাকে কেন্দ্র করে আয়োজিত একটি ধর্মীয় উৎসব এবং এর সঙ্গে মুসলিমদের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নবরাত্রি উৎসবের সময় গার্বা-দান্দিয়া নাচে আমরা মুসলিমদের অংশ না নিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নবরাত্রি শুধুমাত্র নাচ আর গান নয়। এটি দেবীদের পূজা করার উৎসব। কেন মুসলিমরা এখানে অংশ নেবে? যারা মূর্তি পূজার বিরোধী?’

বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা আরও দাবি করেন, তাদের সিদ্ধান্ত মুসলিমদের বিরোধিতা করার উদ্দেশ্যে নেওয়া হয়নি। বরং হিন্দু ধর্মীয় ঐতিহ্য ও উৎসবের স্বাতন্ত্র্য রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD