Logo

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩২
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি বলবৎ থাকা সত্ত্বেও গাজা উপত্যকার গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরার বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় নিহত ব্যক্তিরা সবাই গাড়ির ভেতরে ছিলেন, নাকি গাড়ির বাইরে অবস্থান করছিলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। ওই হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। তা সত্ত্বেও দখলদাররা তাদের হামলা অব্যাহত রেখেছে। তারা প্রতিদিনই উপত্যকাটিতে বিমান হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনিদের শঙ্কা ইসরায়েলিরা হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে। এরফলে আসন্ন শীতে তারা আরও দুর্ভোগে পড়তে পারেন।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত গাজায় তাদের হামলার ক্ষেত্রে হামাসের সদস্য ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়ে থাকে। তবে বিভিন্ন হামলায় বেসামরিক মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনাও সামনে এসেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলিরা গাজায় প্রতিদিন হামলা চালালেও হামাস যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালায়নি। এছাড়া হামাস আগের চেয়ে অনেকটা দুর্বলও হয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD