Logo

দিল্লিতে সোমবার বিশাল বিক্ষোভের ডাক কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ২২:১৭
দিল্লিতে সোমবার বিশাল বিক্ষোভের ডাক কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের
ছবি: সংগৃহীত

তরুণ বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় ও দমন-পীড়নের অভিযোগে আগামী সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শনিবার (১০ অক্টোবর) জোটের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিজ্ঞাপন

বিক্ষোভে যোগ দিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফরের সময় বাড়ানোর পরিকল্পনা করছেন। তার সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এর আগে শনিবার তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার ঘোষণা দেয়। তবে পুলিশের বাধায় বিক্ষোভকারীরা সেখানে পৌঁছাতে পারেননি। এ সময় দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ শীর্ষ নেতাদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়। এ ছাড়া দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে তরুণদের মধ্যে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও শনিবার সকালে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিজ বাড়িতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে যোগ দিতে জার্মানি থেকে ভারতে ফেরার দুই দিন পর তার আটকের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় পুলিশের দাবি, শুক্রবার ও শনিবারের বিক্ষোভ ঘিরে দুই দিনে সাত হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। বিরোধী জোটের সোমবারের কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্তান টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD