Logo

রিয়াদের পর এবার বন্ধ সৌদির দাম্মাম বিমানবন্দর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬, ১১:৪৮
রিয়াদের পর এবার বন্ধ সৌদির দাম্মাম বিমানবন্দর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও দেশটির অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর ফ্লাইটটি আবার দাম্মামের উদ্দেশে যাত্রা শুরু করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৬। পাশাপাশি ঢাকা থেকে মদিনার উদ্দেশে বিমানের ফ্লাইট বিজি ৫৩৭ ছেড়ে যাচ্ছে। এসব তথ্য অনুযায়ী, সৌদি আরবের সব রুটে বিমান চলাচল বন্ধ হয়নি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানানো হবে।

বিজ্ঞাপন

বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD