Logo

যন্তর মন্তরে নিষেধাজ্ঞা ভেঙে বিক্ষোভ, সিজেপির দুই শীর্ষ নেতা আটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৪:৪১
যন্তর মন্তরে নিষেধাজ্ঞা ভেঙে বিক্ষোভ, সিজেপির দুই শীর্ষ নেতা আটক
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদের সঙ্গে সংগঠনটির আরও কয়েকজন সমর্থককেও আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁদের আটক করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন সিজেপির শীর্ষ সংগঠক অভিজিৎ দীপকে।

পোস্টে আটক হওয়ার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ কয়েকজন সমর্থক হাতে পতাকা নিয়ে যন্তর মন্তরের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে মোতায়েন পুলিশ তাঁদের বাধা দিলে বিক্ষোভকারীরা ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ।

এর আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সোমবার যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করে দিল্লি পুলিশ। বিক্ষোভের জন্য বিকল্প হিসেবে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও সিজেপি।

১০ অক্টোবর থেকে যন্তর মন্তর এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভকারীদের সেখানে প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। এর আগে ওই দিনই যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি।

সিজেপির সংগঠক অভিজিৎ দীপকের দাবি অনুযায়ী, ১০ অক্টোবর সকালে দিল্লিতে পৌঁছানোর পরপরই সংগঠনটির নেতা দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল। রাজধানীতে বিক্ষোভ এবং পুলিশের পদক্ষেপের মধ্যে শনিবার ও রোববারও হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD