Logo

দিল্লিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা অভিজিৎ দ্বীপকের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৮:১৪
দিল্লিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা অভিজিৎ দ্বীপকের
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। এ দাবিতে শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। ‘ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে দাও’ নামের এই কর্মসূচির অংশ হিসেবে দিল্লির সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যন্তরমন্তরে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দুই দিন আগে আটক করা হয়। এর প্রতিবাদে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অভিজিৎ দ্বীপকে ও নেহা বোরা গত ১০ অক্টোবর যন্তরমন্তরে আন্দোলনের ঘটনা নিয়ে কথা বলেন। ওই দিন ভারতের তরুণদের সেখানে জড়ো হওয়ার কথা থাকলেও ব্যাপক পুলিশ উপস্থিতির কারণে তাঁরা কর্মসূচিতে অংশ নিতে পারেননি বলে দাবি করেন অভিজিৎ। তাঁর ভাষ্য, সেখানে যাওয়ার চেষ্টা করা অনেককেই আটক করা হয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে তিনি ও তাঁর সহযোগীরাও ছিলেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিজিৎ অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, সংগঠনের সদস্য ও দিল্লির তরুণেরা রাস্তায় আন্দোলন করছেন, কিন্তু তাঁদের সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নেহা বোরা, আয়েশা ও ভিল্লাজের আটক হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

অভিজিৎ আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারকে ঘিরে এত পদক্ষেপ নেওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে, নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ককরোচ জনতা পার্টি ও অন্যান্য তরুণদের দিল্লিতে আন্দোলন করতে না দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির ঘোষিত স্থান সেন্ট্রাল পার্ক ও যন্তরমন্তরে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হতে পারে। ওই এলাকাগুলোতে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সূত্রটি জানিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD