Logo

রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা হুথিদের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ২০:৪২
রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা হুথিদের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, চলতি মাসের ১৫ দিনে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ২০ বার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি। তিনি বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামোসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সংঘাত বাড়তে থাকায় গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুথিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে গোষ্ঠীটি ওমানে বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসিবিষয়ক উপমন্ত্রী ড. রায়েদ ক্রিমলি বলেন, সংঘাত তীব্র হওয়ার শুরুর দিকে হুথিদের ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু গোষ্ঠীটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কয়েক সপ্তাহ আগে হওয়া ওই যোগাযোগই ছিল সৌদি আরবের পক্ষ থেকে সর্বশেষ বার্তা।

বিজ্ঞাপন

মদিনায় ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

অন্যদিকে, ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে সৌদি জোটের এ দাবি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, বৃহস্পতিবার সৌদি আরবে কোনো হামলা চালানো হয়নি।

এ পরিস্থিতিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পরিবহন ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে হামলার বিষয়ে সৌদি জোট ও হুথিদের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD