Logo

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ২১:৫৪
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ হামলায় প্রাসাদের দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির যুবমন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি। তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হুথিরা এডেনে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটি ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এডেনে অবস্থিত। দেশটির রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে।

যুবমন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে জানান, হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে মন্ত্রিসভার সব সদস্য নিরাপদে রয়েছেন। হামলার পরও এডেন ছেড়ে না যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি আল-মাশিক নামে পরিচিত। আলজাজিরার এক সাংবাদিক ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। পরে জানা যায়, প্রাসাদটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

গত কয়েক দিন ধরে হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘর্ষ চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। ২০২২ সালে হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে তা ভেঙে পড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD