Logo

মানুষকে আকৃষ্ট করতে যা করবেন

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৯:৪৪
মানুষকে আকৃষ্ট করতে যা করবেন
ছবি: সংগৃহীত

কিছু মানুষ অন্যদের থেকে স্বাভাবিকভাবেই আলাদা। তাদের কোনো বিশেষ কৌশল প্রয়োগ করতে হয় না; তাদের আচরণ, ছোট ছোট অভ্যাস এবং মনোভাবই তাদের আলাদা এবং আকর্ষণীয় করে তোলে। যখন আপনি নিজের চারপাশে ইতিবাচক আবহ সৃষ্টি করেন, মানুষ সহজেই আপনার আচরণ অনুকরণ করতে চায়। চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস যা আপনাকে অন্যদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে—

বিজ্ঞাপন

১. অন্যদের গুরুত্ব দেওয়া

যখন কেউ কোনো স্থানে প্রবেশ করে তখন তাদের দেখে দাঁড়িয়ে যাওয়াটা কেবল ভদ্রতা নয়, বরং তার উপস্থিতি যে আপনার কাছে গুরুত্বপূর্ণ, সেকথাও মনে করিয়ে দেয়। কোনো শব্দ উচ্চারণ না করেও আপনি যে কাউকে এভাবে সম্মানিত বোধ করাতে পারেন। বর্তমানে যখন সবাই একে অন্যের দোষ খুঁজে বেড়ানোতে ব্যস্ত সেখানে যখন আপনি কথা বা কাজের মাধ্যমে কারও প্রতি শ্রদ্ধা প্রকাশ করবেন, তখন সহজেই অনুকরণীয় একজন হয়ে উঠতে পারবেন।

বিজ্ঞাপন

২. চিন্তাশীল উত্তর দেওয়া

কঠিন প্রশ্ন বা পরিস্থিতির সম্মুখীন হলে কিছু মুহূর্তের জন্য থেমে চিন্তা করা মানসিক বুদ্ধিমত্তার নিদর্শন। এটি আপনাকে স্পষ্টভাবে এবং সঠিক শব্দ ব্যবহার করে উত্তর দেয়ার সুযোগ দেয়। চাপের মধ্যেও শান্ত থাকা এবং চিন্তাশীলভাবে উত্তর দেওয়া মানুষকে প্রভাবিত করে এবং আপনার ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলে।

৩. ডিজিটাল জগতে হাতে লেখা কৃতজ্ঞতা

বিজ্ঞাপন

ইন্সট্যান্ট টেক্সট এবং ইমেলের যুগে হাতে লেখা ধন্যবাদ জ্ঞাপনের নোট আপনাকে আলাদা করে তুলতে পারে। এটি প্রচেষ্টা ও আন্তরিকতার প্রকাশ করে। ডিজিটাল এই সময়ে কাগজ-কলমের ব্যবহার প্রাপককে মনে করিয়ে দেয় যে তারা আপনার কাছে মূল্যবান। এটি দূরত্ব এবং সময়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

৪. আত্মবিশ্বাসী দৃষ্টি

বিজ্ঞাপন

করমর্দনের সময় অপরজনের চোখে চোখ রাখার অভ্যাস একটি শব্দও না বলে হাজার হাজার শব্দ বলে। এটি আত্মবিশ্বাস, শ্রদ্ধা এবং আন্তরিকতার ইঙ্গিত দেয়। এই অভ্যাস সুন্দর সম্পর্ক গড়ে তোলে যা মনোযোগ আকর্ষণ করে এবং বিশ্বাস স্থাপন করে। আপনার এই আচরণে অপরপক্ষ সহজেই আপনার সঙ্গে কথা বলতে আগ্রহ বোধ করবে।

. স্মার্টফোনের যুগে সৌজন্যতা

অন্যদের সঙ্গে আলাপচারিতার সময় বারবার ফোনে স্ক্রল করা বিরক্তির কারণ হতে পারে। বর্তমান সময়ে ফোন না ব্যবহার করাও দুষ্কর, তবে প্রয়োজন হলে আগেই ক্ষমা চেয়ে নেওয়া একটি সুন্দর অভ্যাস। এতে আপনি অন্যদের চোখে সহজ, বিনয়ী এবং আকর্ষণীয় একজন মানুষ হিসেবে প্রতীয়মান হবেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD