Logo

রসুনের ভর্তা তৈরির সহজ রেসিপি জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৫, ১৬:১৬
রসুনের ভর্তা তৈরির সহজ রেসিপি জেনে নিন
ছবি: সংগৃহীত

ভর্তা মানেই জিভে জল আনার মত ব্যাপার। আর তা যদি হয় রসুনের তাহলে তো কোনো কথাই নেই। গরম ভাতের সঙ্গে যেকোনো ভর্তাই সুস্বাদু আর লোভনীয়। রসুনের ভর্তার স্বাদ ও ঘ্রাণ যে কারও কাছে বেশ পছন্দের।

বিজ্ঞাপন

এটি তৈরি করাও খুব একটা কঠিন নয়। রসুনের সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু এই ভর্তা। তবে চলুন জেনে নেওয়া যাক, রসুনের ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে

রসুন- ২৫০ গ্রাম

বিজ্ঞাপন

কাঁচা মরিচ- ৪ থেকে ৫টি

শুকনা মরিচ- ২ থেকে ৩টি

বিজ্ঞাপন

পেঁয়াজ কুচি- ১ কাপ

ধনিয়াপাতা কুচি- ১/৪ কাপ

সরিষার তেল- পরিমাণমতো

বিজ্ঞাপন

সয়াবিন তেল- সামান্য

লবণ- স্বাদমতো।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

প্রথমে রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নিন। এরপর কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে নিন। এবার তুলে একটি পাত্রে রাখুন। কড়াইতে আরও খানিক তেল দিয়ে তাতে পেঁয়াজ, মরিচ ভেজে নিন। নামিয়ে বাকি সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। সব শেষে সরিষার তেল মেশান। এবার তৈরি সুস্বাদু রসুনের ভর্তা।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD