Logo

সহজে তৈরি করুন ঘরোয়া ভ্যানিলা স্পঞ্জ কেক, জেনে নিন রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৫, ২০:২৬
সহজে তৈরি করুন ঘরোয়া ভ্যানিলা স্পঞ্জ কেক, জেনে নিন রেসিপি
ছবি: সংগৃহীত

ভ্যানিলা স্পঞ্জ কেক এমন এক মজাদার খাবার, যা চায়ের সঙ্গেই হোক বা জন্মদিনের কেক হিসেবেই—সবসময়ই বেশ জনপ্রিয়। এই রেসিপিতে আমরা খুব সহজভাবে জানবো কীভাবে আপনি বাসায় বসেই নরম-মোলায়েম একটি স্পঞ্জ কেক তৈরি করতে পারেন। তবে চলুন জেনে নেওয়া যাক

বিজ্ঞাপন

উপকরণ

ময়দা – ১ কাপ

ডিম – ৩টি

বিজ্ঞাপন

চিনি (গুঁড়ো করা) – ১ কাপ

তেল বা বাটার – ১/২ কাপ

দুধ – ১/২ কাপ

বিজ্ঞাপন

বেকিং পাউডার – ১ চা চামচ

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রস্তুত প্রণালি

বিজ্ঞাপন

ধাপ ১: প্রথমে একটি বড় বাটিতে ডিমগুলো ভেঙে নিন এবং চিনি দিয়ে ভালোভাবে বিট করুন। মিশ্রণটি ফেনার মতো হয়ে আসলে বুঝবেন ভালোভাবে বিট হয়েছে।

ধাপ ২: এবার তেল (বা গলানো বাটার) এবং ভ্যানিলা এসেন্স দিন। ভালোভাবে নেড়ে নিন।

বিজ্ঞাপন

ধাপ ৩: একটি আলাদা বাটিতে ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিন (ছাঁকা খুব গুরুত্বপূর্ণ, এতে কেক ফ্লাফি হবে)।

ধাপ ৪: এখন ধীরে ধীরে শুকনো উপকরণ (ময়দা+বেকিং পাউডার) মিশ্রণে দিন। পাশাপাশি দুধও অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা বা খুব ঘন না হয়।

ধাপ ৫: একটি কেক টিনে হালকা করে তেল ব্রাশ করে সামান্য ময়দা ছিটিয়ে নিন, এরপর ব্যাটার ঢেলে দিন।

বিজ্ঞাপন

ধাপ ৬: প্রি-হিটেড ওভেনে (১৮০ক্কঈ তাপমাত্রায়) ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। কেক সেঁকা হয়েছে কি না বোঝার জন্য একটি টুথপিক ঢুকিয়ে দেখুন—পরিষ্কার বেরিয়ে এলে কেক তৈরি।

পরিবেশন

বিজ্ঞাপন

কেকটি ঠান্ডা হলে টিন থেকে বের করে পছন্দমতো টুকরো করুন। চাইলে ওপর থেকে একটু চিনি ছিটিয়ে বা হালকা আইসিং করে পরিবেশন করুন।

সন্ধ্যার চায়ের সঙ্গে বা যে কোন ধরণের অতিথি আপ্যায়নে, এই ভ্যানিলা স্পঞ্জ কেক আপনাকে প্রশংসিত করবেই করবে!

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD