আজকের রাশিফল (১৪ জুন) : ধৃতি যোগ ও রোহিনী নক্ষত্রে কার ভাগ্যে সাফল্য?

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী তিথি। রবিবার (১৪ জুন) চন্দ্রের অবস্থান থাকবে বৃষ রাশিতে। আজকের দিনে ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব থাকবে। একই সঙ্গে দিনের প্রথমভাগে থাকবে রোহিনী নক্ষত্র এবং পরে মৃগশিরা নক্ষত্র।
বিজ্ঞাপন
জ্যোতিষশাস্ত্র মতে, রোববার সূর্যদেবের দিন। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৪টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোনো কোনো রাশির জন্য দিনটি শুভ সম্ভাবনায় ভরপুর, আবার কিছু রাশিকে সতর্কতার সঙ্গে চলতে হতে পারে।
নিচে ১২টি রাশির বিস্তারিত রাশিফল তুলে ধরা হলো—
মেষ রাশি : আজ আর্থিক দিক থেকে ইতিবাচক ফল পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। নতুন যানবাহন কেনার চিন্তা বাস্তবায়িত হতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। ব্যবসায় নতুন বিনিয়োগের আগে সবদিক যাচাই করে নেওয়া ভালো। বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে।
বিজ্ঞাপন
বৃষ রাশি : স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। চর্মরোগ বা হৃদ্সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কিছু বন্ধু বাহ্যিকভাবে সহযোগিতাপূর্ণ মনে হলেও আড়ালে বিরূপ আচরণ করতে পারে। যানবাহন ব্যবহারে সাবধানতা প্রয়োজন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ঋণ বা আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মিথুন রাশি : পরিবারের কোনো পুরোনো দ্বন্দ্ব কৌশলী আচরণের মাধ্যমে মিটে যেতে পারে। তবে ভাই-বোনের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। পুরোনো প্রেমের সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হতে পারে। দূরপাল্লার ভ্রমণের সুযোগ আসতে পারে। আগুন বা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।
কর্কট রাশি : আজ স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাই ভালো। ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে বিড়ম্বনায় পড়তে পারেন। সন্তানের বিষয়ে উদ্বেগ বাড়বে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি। স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সিংহ রাশি : দীর্ঘদিনের কোনো জটিল সমস্যার সমাধান মিলতে পারে। সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য জীবনের মতবিরোধ কমে আসতে পারে। ওষুধ বা স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি : অংশীদারি বা যৌথ ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে। বিয়ের বিষয়ে সাময়িক বাধা তৈরি হতে পারে। কাছের কোনো বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। অসাবধানতায় আঘাত বা রক্তপাতের আশঙ্কা রয়েছে।
তুলা রাশি : চুক্তিভিত্তিক কাজ কিংবা মধ্যস্থতামূলক পেশায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বা ভ্রাতৃসম কারও সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব ও পরিশ্রম বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
বিজ্ঞাপন
বৃশ্চিক রাশি : অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে অসাবধানী মন্তব্য সমস্যার কারণ হতে পারে। বন্ধুর কারণে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। পরিবারের কারও চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণে কিছু বাধা বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
ধনু রাশি : ছোটখাটো শারীরিক অসুবিধা ছাড়া বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। দূরবর্তী স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। উপকারী কোনো বন্ধুর সহায়তা লাভ করবেন। অকারণে বদনামের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটন বা ভ্রমণসংশ্লিষ্ট ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি কেনার যোগও রয়েছে।
মকর রাশি : সামাজিক বা মানবকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি ঘটবে। চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
বিজ্ঞাপন
কুম্ভ রাশি : জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। বিয়ের বিষয়ে কিছু বাধা আসতে পারে। পারিবারিক বা সম্পত্তিগত কারণে ব্যয় বাড়বে। নতুন গাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে। কাউকে অর্থ ধার দেওয়া বা আর্থিক সহায়তা করা থেকে বিরত থাকাই ভালো। হাড় বা জয়েন্টে আঘাত লাগার আশঙ্কা রয়েছে।
মীন রাশি : ব্যবসায় নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। মানসিক উদ্বেগ কিছুটা বাড়তে পারে। সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসার গতি কিছুটা ধীর থাকলেও ক্ষতির সম্ভাবনা নেই। দাম্পত্য জীবনে মতপার্থক্য দেখা দিতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলাই শ্রেয়।







